Raw Wild Turmeric Powder

৳ 369

Purchase & earn 7 points!

ত্বকের ব্রণ ও ব্রণের কালচে দাগ দূর করে। সান ট্যান এবং রিংকেল হালকা করে। হাইপারপিগমেন্টেশন এবং ডার্ক সার্কেল নিরাময় করে।

Categories: , ,

মলিন ত্বকে প্রাণ ফিরিয়ে পাবার কার্যকর যে উপাদান!

কস্তুরী হলুদের গুণাগুণ ও ব্যবহার – কস্তুরী হলুদ বা বুনো হলুদ দেখতে কাঁচা হলুদের মতো হলেও এর রয়েছে আলাদা কিছু গুণাগুণ যা আমাদের ত্বকের জটিল সব সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর সুগন্ধও একবারে আলাদা। এর বৈজ্ঞানিক নাম কারকিউমা অ্যারোমাটিকা। আদিকাল থেকেই রুপচর্চায় এর ব্যপক চাহিদা। এর অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-সেপ্টিক উপাদান ত্বকের ছোপ ছোপ দাগ ও মেছতা দূর করতে বেশ কার্যকরী। দৈনিক কস্তুরী হলুদ সেবন করলে রক্তে ডায়াবেটিসের মাত্রা নিয়ন্ত্রন হয়। এছাড়া কস্তুরী হলুদ গ্যাস্ট্রিকসমস্যা সহ বিভিন্ন রোগ প্রতিরোধে বেশ উপকারী।

প্রাচীন আয়ুর্বেদ রূপচর্চায় জন্য সবচেয়ে ব্যবহৃত উপাদান গুলোর মধ্যে কস্তুরী হলুদ অন্যতম। কস্তুরি হলুদ ত্বকের এন্টিব্যাকটেরিয়াল এজেন্ট হিসেবে কাজ করে। ফলে ত্বকের ব্রণ, র‍্যাশ, ফুসকুড়ি, চুলকানি কমাতে সাহায্য করে। এটি ব্যবহারের ফলে সাধারন হলুদের মতো ত্বকে কোনো রং হয় না। অর্গাজেনিকে পাবেন শতভাগ অর্গানিক ও প্রিজারভেটিভ মুক্ত “Raw Wild Turmeric Powder”। জেনে নিন এর উপকারিতা এবং ব্যবহারবিধি।

 

উপকারিতাঃ
১। মুখের অবাঞ্ছিত লোম পরিষ্কার করে
২। ত্বকের ব্রণ সমস্যা দূর করে
৩। অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করে
৪। ত্বকের আনইভেন টোন ইভেন করে
৫। ডার্ক সার্কেল দূর করে
৬। ত্বকের যাবতীয় দাগছোপ দূর হয়ে যাবে
৭। ত্বক উজ্জ্বল হয়ে উঠবে।

ত্বকের যত্নে কস্তুরী হলুদঃ নিয়মিত কস্তুরী হলুদের ফেসপ্যাক ব্যবহার করলে ত্বকের বিভিন্ন সমস্যা দূর হবে। এর অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ত্বকের ব্রণ ও ব্রণের কালচে দাগ দূর করে। ত্বকে পড়া সান ট্যান এবং রিংকেল হালকা করে। হাইপারপিগমেন্টেশন এবং ডার্ক সার্কেল নিরাময় করে।

কস্তুরী হলুদের ফেইসপ্যাকঃ ১ চামচ কস্তুরী হলুদ, ১ চামচ নিম পাউডার এবং পরিমাণমতো মধু একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করতে হবে।প্যাকটি ফেসে লাগিয়ে ১৫-২০ মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই প্যাকটি সপ্তাহে ২/৩ বার ব্যবহার করলে ত্বক হবে ব্রণ মুক্ত এবং মসৃণ।

ব্যবহারবিধিঃ একটি বাটিতে ১ চামচ পাউডার নিয়ে পরিমাণ মতো পানি এবং গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। পুরো মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে একটু পানি দিয়ে ভিজিয়ে হালকা ম্যাসাজ করে নরমাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে।

➥ আপনার ত্বক অথবা চুলের যেকোনো সমস্যায় আমাদের এক্সপার্টদের পরামর্শ পেতে ইনবক্স করুন অথবা কল করুন এই নাম্বারে-
+8809613751313
➥ Orgagenic দিচ্ছে সারা বাংলাদেশে পণ্য পৌঁছে দেয়ার নিশ্চয়তা।

Raw Wild Turmeric Powder
Raw Wild Turmeric Powder
Purchase & earn 7 points!
This site uses cookies to offer you a better browsing experience. By browsing this website, you agree to our use of cookies.