সবাই কম বেশি চুলের বিভিন্ন সমস্যায় ভোগেন। কারো হয়তো চুল পড়ে মাথায় টাক দেখা দিয়েছে, আবার কমবয়সে হয়তো অনেকেরই চুল পেকে যায়। এছাড়া চুল পড়া, মাথায় খুশকি, ফুসকুড়ি, চুল রুক্ষ্ম ও আগা ফাটা ইত্যাদি সমস্যা তো আছেই। অর্গাজেনিকের “Complete Hair Solution Combo” তে রয়েছে চুলের সকল সমস্যার সমাধান। কম্বোতে রয়েছে “Hair Treatment Pack” এবং “Hair Treatment Oil”

উপকারিতা:
১। অতিরিক্ত চুল পড়া কমাবে
২। নতুন চুল গজাতে সাহায্য করবে
৩। খুশকি দূর করবে
৪। চুলের গোড়া মজবুত করবে
৫। আগা ফাটা রোধ করবে
৬। স্ক্যাল্প পরিষ্কার রাখবে
৭। স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়াবে
৮। চুল সফট ও শাইনি করবে
৯। চুলের রুক্ষতা দূর করবে
১০। চুল ঘন ও বাউন্সি করবে
১১। চুলের ফ্রিজি ভাব দূর করবে
১২। চুলের ফলিকল আরও মজবুত করবে।

চুলের যত্নে কারি পাতার উপকারিতা: কারি পাতা শুধু খাবারের স্বাদই বাড়ায় না, এতে রয়েছে বিটা-ক্যারোটিন, প্রোটিন, আয়রন, ফলিক এসিড, ভিটামিন সি, বি, এ, ই সহ নানা পুষ্টিগুণ যা ত্বক ও চুলের জন্য বিশেষ উপকারী। অতিরিক্ত চুল পড়ার হাত থেকে মুক্তি দেয় কারিপাতা। এতে উপস্থিত অ্যান্টি-মাইক্রোবিয়াল এবং ভিটামিন এ ও সি চুলের গোড়া শক্ত করে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখে। স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে এই উপাদানগুলি। স্ক্যাল্পের স্বাস্থ্য ভালো রাখে এবং চুলের ফলিকলকেও মজবুত করে কারি পাতা। তাই চুলের বৃদ্ধি থমকে থাকে না। শুধু তাই নয় ত্বকের স্বাস্থ্য রক্ষাতেও কারি পাতার কোনো তুলনা হয় না।

চুলের যত্নে আমলকি: চুলের সৌন্দর্য ধরে রাখতে স্বাভাবিকের থেকে প্রয়োজন একটু বেশি যত্নের এতে করে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে, নিয়মিত চুলে আমলকি ব্যবহার করলে চুলের ফলিকল মজবুত হয়, সেইসঙ্গে কমে আসে চুল পড়ার পরিমাণ ও স্ক্যাল্পে রক্ত চলাচল ভালো হয়, যে কারণে চুলের বৃদ্ধিও ভালো হয়। আমলকির অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য খুশকি দূর করতে কাজ করে।

চুলের যত্নে মেহেদি পাতার উপকারিতা: মেহেদি পাতা প্রোটিন ও অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান সমৃদ্ধ যা মাথার ত্বককে ঠাণ্ডা রাখে, গোড়া শক্ত করে চুল পড়া কমায়। মেহেদি পাতার প্রাকৃতিক ফাঙ্গাসরোধী উপাদান মাথার ত্বকের জ্বালা-পোড়া কমায় এবং খুশকি দূর করে। মেহেদি মাথার ত্বক ও চুলের সার্বিক সমস্যার সমাধান করতে পারে।

চুলের যত্নে নিমপাতা: নিমপাতা স্ক্যাল্পের টক্সিন বের করে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি ফ্রি ব়্যাডিকালসের বিরুদ্ধে লড়াই করে যা অক্সিডেটিভ স্ট্রেসের মাত্রা কমায়। ফলে চুলের নানা সমস্যা থেকে রক্ষা পায়। এছাড়াও নিমে রয়েছে অ্যান্টি-ফাঙ্গাল উপাদান, যা স্ক্যাল্পের ছত্রাক সংক্রমণ প্রতিরোধ করে।

চুলের যত্নে বহেড়া উপকারিতা: নানা ঔষধি গুণ সমৃদ্ধ বহেড়া চুলের যত্নে যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে, নিয়মিত চুল পড়া, চুলের আগা ভাঙ্গা ও চুল পাকা প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে বহেরা।

চুলের যত্নে মেথি: শত শত বছর ধরে চুলের প্রাকৃতিক যত্নে ব্যবহার হয়ে আসছে মেথি। চুল পড়া বন্ধে, ঘন কালো ও উজ্জ্বল চুলের জন্য মেথি অত্যন্ত একটি কার্যকর উপাদান। মেথি দানায় রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন এ, কে ও সি এ ছাড়া মেথিতে থাকে ফলিক এসিড, পটাসিয়াম, ক্যালশিয়াম, আয়রন ও প্রোটিন এর মতো একাধিক কার্যকরী উপাদান। গবেষকদের মতে, চুলের বৃদ্ধিতে সাহায্য করার পাশাপাশি চুল পড়া কমানো এবং প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে এটি। গবেষকদের মতে, চুলের বৃদ্ধিতে সাহায্য করার পাশাপাশি চুল পড়া কমানো এবং প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে এটি। আপনি যদি সহজেই সুন্দর চুল পেতে চান, তবে মেথি ব্যবহার করতে পারেন।

চুলের যত্নে জবা ফুলের উপকারিতা: জবা ফুলে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট নামক একটি বিশেষ প্রাকৃতিক উপাদান যা চুল ঘন কালো ও মসৃণ করার পাশাপাশি চুল পড়া রোধ করে। জবা ফুলের শুকনো গুঁড়ো নারিকেল তেলের সাথে মিশিয়ে চুলে লাগালে চুল কুচকুচে কাল হয়।

চুলের যত্নে ভৃঙ্গরাজ: ভৃঙ্গরাজ একটি আয়ুর্বেদিক ভেষজ যা বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হয়। এটি চুল এবং মাথার ত্বকের উপকারে বিশেষভাবে জনপ্রিয়। এটি চুলের বৃদ্ধি, চুল পড়া রোধ এবং খুশকি কমাতে কার্যকরী ভূমিকা রাখে, টাক পড়া, চুল ধূসর হওয়া এবং চুলের আগা ফাটা রোধ করে।
Hair Treatment Pack এর ব্যবহারবিধি : একটি বাটিতে প্রথমে ৮ চা চামচ পরিমাণ পাউডার নিয়ে একটি ডিম এর সাদা অংশ / অলিভ অয়েল / নারিকেল তেল এবং পানি মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। হেয়ার প্যাকটি ভালোভাবে মাথায় এবং সম্পূর্ণ চুলে ভালোভাবে ব্যবহার করুন, তারপর ৪০-৪৫ মিনিট পর ভালোভাবে ধুয়ে ফেলুন । এভাবে সপ্তাহে ১-২ বার ব্যবহার করুন।
Hair Treatment Oil এর ব্যবহারবিধি : রাতে ঘুমানোর পূর্বে অথবা গোসলের ১ ঘন্টা পূর্বে পুরো মাথার স্ক্যাল্প এবং চুলে তেল দিয়ে ভালো করে ম্যাসাজ করুন। ৪০- ৫০ মিনিট অপেক্ষা করে মাথা এবং চুল অর্গানিক শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। রাতে ঘুমানোর পূর্বে ব্যবহার করলে অবশ্যই পরের দিন অর্গানিক শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করতে হবে।

➥ অর্ডার করতে অথবা পণ্য সম্পর্কে বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করুন-
☎️ +8809613751313
➥ Orgagenic দিচ্ছে সারা বাংলাদেশে পণ্য পৌঁছে দেয়ার নিশ্চয়তা।









